২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটরশির ওরস ফেরত বাস খাদে, নিহত ৩

ফরিদপুরের আটরশির ওরস থেকে ফেরার পথে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ফরিদপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের আটরশির ওরস থেকে ফেরার পথে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার কাজিকড়িয়ালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতরা হচ্ছেন- ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের মনির (৩০) আলী আকবর (৬৫) ও আনোয়ার হোসেন (১৮)। আহতরেদ মধ্যে ১৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের নগরকান্দা ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে আখেরি মোনাজাত শেষে গাড়িতে ওঠার সময় পদদলিত হয়ে দুই মহিলা নিহত হন। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদপুরের সদরপুরে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের ওরস শরীফে যোগদান শেষে বাসটিতে করে ওই তীর্থ যাত্রীরা বাড়ি ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৩ ঘ.