২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় নিহত ১

কুষ্টিয়া শহরে ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

কুষ্টিয়া, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আলফামোড়ে এ দুর্ঘটনায় নিহত আর্তিনাথ (৬০) শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। পরে দমকলের লোকজন এসে আগুন নেভায় বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রলিটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/২০১৮ ঘ.