২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচার প্রতিরোধ দিবসে কর্মসূচি স্মৃতি সংরক্ষণ পরিষদের

গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিবাদের দিনটিতে কর্মসূচি দিয়েছে ‘মধ্য ফেব্র“য়ারি ’৮৩ স্মৃতি সংরক্ষণ পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিবাদের দিনটিতে কর্মসূচি দিয়েছে ‘মধ্য ফেব্র“য়ারি ’৮৩ স্মৃতি সংরক্ষণ পরিষদ’। প্রতিরোধের এই বার্ষিকীতে মঙ্গলবার স্মরণ করা হবে ওই আন্দোলনে শহীদদেরও। ১৯৮৩ সালের ১৪ ফেব্র“য়ারি এরশাদের গণবিরোধী শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদী হয়ে রাজপথে নামে। সেদিন পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, মোজাম্মেল আইউব, কাঞ্চন, দীপালী সাহাসহ অনেকে। দেশের ছাত্র সংগঠনগুলো এই দিনটি ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে থাকে। ওই সময়ে আন্দোলনে সক্রিয়দের সংগঠন ‘মধ্য ফেব্র“য়ারি ’৮৩ স্মৃতি সংরক্ষণ পরিষদ’ও দিবসটি পালন করে। সংগঠনের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কার্জন হল ও শিক্ষাভবনের সামনে নির্মিত শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এরপর বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত হবে শহীদ স্মরণ সভা ও গণসঙ্গীত অনুষ্ঠান। এতে ওই সময়কার ছাত্রনেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে। স্বৈরশাসনের বিরুদ্ধে ৮৩’র ওই প্রতিরোধের ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে পতন ঘটে এরশাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/১৫৩৫ ঘ.