২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-পাবনা সড়ক অবরোধ

কুষ্টিয়া-পাবনা সড়ক সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে পাঁচঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

কুষ্টিয়া, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-পাবনা সড়ক সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে পাঁচঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী। সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই সড়কের আট মাইল বহলবাড়ীয়া থেকে ১২ মাইল ভেড়ামারা এলাকা অবরোধ করে তারা। এ সময় দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন হওয়ায় এ অবরোধ করা হয় বলে জানায় এলাকাবাসী। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মো. হাসিবুর রহমান বলেন, এ মহাসড়ক সংস্কারে টেন্ডার হওয়ার পরও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ শুরু করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২৮ ঘ.