২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২৭টি তাজা হাতবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে ২৭টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে ২৭টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দুপুর ১২টার দিকে তেররশিয়া গ্রামের একটি গমক্ষেতে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) নুরুন্নবী জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল হাতবোমাগুলো উদ্ধার করে। এরপর বোমাগুলো সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। তবে হাতবোমাগুলো কারা কী উদ্দেশ্যে সেখানে ফেলে রেখেছিল তা পুলিশ কিছু জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১৯ ঘ.