বরিশাল, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশালে একটি আদালত।
বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক সোমবার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত কামাল হোসেন কালু (২৫) নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত রহমত আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেবাশীষ দাশ জানান, ২০১০ সালের ১৯ অগাস্ট কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় কালুর বসত ঘরে অভিযান চালিয়ে র্যাব-৮ বিছানার নিচ থেকে একটি দেশি তৈরি শুটারগান ও ৩০৩ রাইফেলের একটি তাজা বুলেট উদ্ধার করে।
পরদিন কালুকে আসামি করে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় মামলা দায়ের করে র্যাব।
একই বছরের ২০ সেপ্টেম্বর কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০১ ঘ.
bdnews24