২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরীদির অভাব সহজে পূরণ হওয়ার নয়: খালেদা জিয়া

খ্যাতিমান অভিনেতা হুয়ায়ুন ফরীদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এই শিল্পীর অভাব সহজে পূরণ হওয়ার নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্যাতিমান অভিনেতা হুয়ায়ুন ফরীদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এই শিল্পীর অভাব সহজে পূরণ হওয়ার নয়। সোমবার সকালে ধানমণ্ডির বাসায় ৬০ বছর বয়সে মারা যান এই অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে মঞ্চ, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এই অভিনয় শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক শোক বার্তায় বলেন, “অসাধারণ অভিনয়ের জন্য তিনি দেশের মানুষের মনে চিরজাগরুক থাকবেন। বহুমাত্রিক অভিনয় ক্ষমতার এই শিল্পীর শূন্যতা সহজে পূরণ হবে না।” বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই শোকবার্তায় ফরিদীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধী দলীয় নেতা। অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অভিনেতা ফরীদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫০ ঘ.