ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাট্যাঙ্গন ও সংস্কৃতিতে হুমায়ুন ফরীদির অবদান বিশেষভাবে স্মরণে রাখবে বাংলাদেশ।
সোমবার সকালে ধানমণ্ডির বাসায় ৬০ বছর বয়সে মারা যান এই অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে মঞ্চ, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী অভিনেতা ফরীদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
“বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ুন ফরীদির অবদান বিশেষভাবে স্মরণ করেন প্রধানমন্ত্রী।”
১৯৫২ সালের ২৯শে মে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরীদি। তার অভিনয় জীবনের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরে অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/সিএস/জেকে/১২৩০ ঘ.
bdnews24