২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো

শীতে রুক্ষ চরাচরে প্রাণের উষ্ণতা ফিরিয়ে দিতে এলো বসন্ত; কবিগুরুর সুরে সুরে বলে দিতে এলো- আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 04:15 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতে রুক্ষ চরাচরে প্রাণের উষ্ণতা ফিরিয়ে দিতে এলো বসন্ত; কবিগুরুর সুরে সুরে বলে দিতে এলো- আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো। বাংলা পঞ্জিকা অনুযায়ী, সোমবার ফাল্গুনের প্রথম দিন, নিসর্গে ঋতুরাজের রঙিন শাসনের শুরু। আরেক বৈশাখে নতুন বছর শুরুর আগইে পুরনো পাতা ঝরে নবপত্রপল্লবে জেগে উঠবে বৃক্ষরাজি। ফুলে ফুলে সাজাবে উৎসব। নবযৌবনের ঋতু বসন্তকে বরণ করে নিতে ফাগুনের প্রথম প্রভাতেই শুরু হয়ে গেছে সে উৎসবের। রাজধানীর শাহবাগ, চারুকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় বাসন্তি ফুল আর উৎসবের পাঞ্জাবি-ফতুয়া মনে করিয়ে দিচ্ছে- ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টার পর শুরু হয় বসন্ত বরণের মূল অনুষ্ঠান। বর্ণিলসাজে নানা বয়সী মানুষের অংশগ্রহণে নাচে-গানে বরণ করে নেওয়া হয় ফাগুনকে। একইস্থানে বিকেলে শুরু হবে বসন্তবরণ উৎসবের দ্বিতীয় পর্ব, চলবে রাত ৮টা পর্যন্ত। এছাড়া ধানমন্ডির রবীন্দ্রসরোবরেও বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রয়েছে বাসন্তি আয়োজন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের দিনব্যাপী কর্মসূচিতে আরো আছে প্রীতিবন্ধন বিনিময়, বসন্তকথন পর্ব, শোভাযাত্রা ও আবির উৎসব। ফাগুনের প্রথম দিনে বসন্তের রঙ থাকবে বইমেলাতেও। ১৯৫২ সালে এমনই এক বসন্তের দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেক ভাষা শহীদের রক্তের বিনিময়ে বাঙালির রাষ্ট্রভাষার মর্যাদা আদায় হয়েছিল। তারই স্মরণে প্রতি বছর এই ফেব্র“য়ারিতেই বাংলা একাডেমীতেই বসে বাঙালির মননশীলতার উৎসব- অমর একুশে গ্রন্থমেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/জেকে/০৯০৫ ঘ.