নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ইস্পাত কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে রোববার ভুলতায় সায়েফ স্টিল মিলস লিমিটেডে এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটি ২০০৫ সাল থেকে বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছিল। সাওঘাট ভুলতা এলাকায় কারাখানাটি থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, সীসা ও অন্যান্য ক্ষতিকর ধাতব ও বায়বীয় বর্জ্য নিঃসরণ করে মারাতœক পরিবেশ দূষণ করে আসছে।
এতে মহাসড়কের যানবাহনের যাত্রীরাও মারাতœক স্বাস্থ্য ঝুঁকির কবলে পড়ে।
বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পর কারখানার যন্ত্রপাতি ও মালামাল জব্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪৩ ঘ.
bdnews24