২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডামুড্যায় ১৪৪ ধারা জারি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরে একই স্থানে বিএনপির দু’গ্র“প সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

শরীয়তপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সদরে একই স্থানে বিএনপির দু’গ্র“প সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান আদেশ দেন। সোমবার দুপুর ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, গত কয়েক দিন যাবৎ শরীয়তপুর- ৩ আসনের উপ- নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টিআই এম মহিতুল গনি মিন্টু গণসংযোগ ও ১৫ মার্চের ঢাকা চলো কর্মসূচির অংশ হিসেবে রোববার ডামুড্যা উপজেলায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। এদিকে আসন্ন উপ-নির্বাচনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা কেএম হেমায়েত উল্লাহ আওরঙ্গের পক্ষ থেকে দলের উপজেলা সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরু বিএনপির একটি নতুন কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেন। তাই একই স্থানে বিএনপির দুই গ্র“পের পাল্টাপাল্টি সভা আহ্বান করার কারনে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, বলেন ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩২৯ ঘ.