২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পেলেন ২৪ বিডিআর

ছয় মাস সাজা ভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাস সাজা ভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। রোববার সকালে কারাগারের এক নম্বর ইউনিট থেকে একজন এবং দুই নম্বর ইউনিট থেকে ২৩ জন মুক্তি পান বলে জানায় কারা কর্তৃপক্ষ। দুই নম্বর ইউনিটের জেলার সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ২৩ বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। এরা সবাই সিগন্যাল সেক্টরের সদস্য ছিলেন। মুক্তিপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের মো. মাসুম, ফেনীর আবু সাঈদ ও বশির আহমেদ, নীলফামারীর আশরাফুজ্জামান, নড়াইলের জিয়াউর রহমান, ঝিনাইদহের আনিসুর রহমান, বরিশালের মিজানুর রহমান, মুন্সীগঞ্জের সিরাজুল ইসলাম, নোয়াখালীর তাজুল ইসলাম, ময়মনসিংহের সাইদুল ইসলাম ও কবির হোসেন, খুলনার কামরুল হাসান, নওগাঁর শাহিন সহিদ, কক্সবাজারের সামশুল আলম, সাতক্ষীরার জাহিদুল হক, চুয়াডাঙ্গার গিয়াস উদ্দিন, ঢাকার আব্দুল মোতালেব ও আব্দুর রহমান, লালমনিরহাটের মিজানুর রহমান, পিরোজপুরের ইমরান হোসেন, কুমিল্লার শহিদুল ইসলাম, গোপালগঞ্জের শাহজালাল এবং চাঁদপুরের তরিকুল ইসলাম। কারাধ্যক্ষ আরো জানান, এ পর্যন্ত দুই নম্বর ইউনিট থেকে ১৬৬ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। বন্দি রয়েছেন আরো এক হাজার ৫৫৯ জন। এছাড়া এক নম্বর ইউনিটের তত্ত্বাবধায়ক (সুপারিনটেন্ডেন্ট) মো. জাহাঙ্গীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ইউনিট থেকে ১৬ রাইফেল ব্যাটালিয়নের (সংযুক্ত) সদস্য শেরপুরের মো. জোবায়ের হোসেন মুক্তি পেয়েছেন। এর আগে এ ইউনিট থেকে ৩৭ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। আটক রয়েছেন আরো ৮০২ জন। সর্বশেষ গত ৬ ফেব্রয়ারি কাশিমপুর কারাগার থেকে ১৭ জন বিডিআর সদস্য সাজার মেয়াদ শেষে মুক্তি পান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র“য়ারি বিডিআর বিদ্রোহের জড়িত থাকায় এরা সাজা ভোগ করেন। ওই ঘটনায় ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তরে জওয়ানদের হাতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৫ ঘ.