ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাধর ১০০ ব্রিটিশ বাংলাদেশিকে নিয়ে প্রকাশিত গ্রন্থটির পুনঃপ্রকাশনা অনুষ্ঠান হয়েছে ঢাকায়।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ অনুষ্ঠান হয়।
গ্রন্থটির রচনা ও সংকলন করেন কাউন্সিলর আবদাল উল্লাহ ও আয়েশা কুরেশী এমবিই।
গত ২৪ জানুয়ারি লন্ডনের ওয়েস্টমিন্সটারের পোর্টকালিস হাউজে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান হয়।
‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০’- গ্রন্থটিতে এমন ১০০ জন সম্মানিত ব্যক্তিকে তুলে ধরা হয়েছে যাদের প্রজ্ঞা, মেধা, আবিস্কার ও সাফল্য ব্রিটিশ বাংলাদেশি স¤প্রদায়কে উদ্যমের সঙ্গে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ পৃথিবীকে মানুষের বাস উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।
১০টি ক্যাটাগরিতে অবদান এবং গুরুত্ব অনুযায়ী দশ জন করে মোট একশ’ জন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে গ্রন্থটিতে। বাংলাদেশ-ইউকে কমিউনিটির শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর কয়েকজন প্রকাশক নিয়ে গঠিত একটি উপদেষ্টা কমিটি এই তালিকা তৈরি করেছে।
লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘জনমত’- এর প্রকাশক মোহাম্মদ নবাব উদ্দীন কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।
অনুষ্ঠানে গ্রন্থটির লেখক আবদাল উল্লাহ বলেন, “গ্রন্থটিতে যে একশ জনের নাম প্রকাশিত হয়েছে তারা মেধায়, যোগ্যতায় আর সাফলে নিজেদের নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ব্রিটেনে বাঙালি কমিউনিটির অর্জনগুলো তাদের হাত ধরে এসেছে। তাদের সাফল্যের প্রভাব শুধু নিজেদের কমিউনিটিতেই সীমাবদ্ধ নয়, এটি মূল ধারাকেও প্রভাবিত করেছে। সমৃদ্ধ করেছে ব্রিটিশ সমাজকে।”
তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছর পূর্ণ করেছে। ব্রিটিশ বাংলাদেশিদেরও সেই গর্বের স্বাধীনতাকে স্মরণ করার মাধ্যমে উদযাপনে অংশীদার হওয়ার এখনই উপযুক্ত সময়। আমাদের স্বাধীনতাযুদ্ধে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের সমর্থন, অংশগ্রহণ ও অবদান রয়েছে তা শুধু শ্রদ্ধার সঙ্গে স্মরণই নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বাঙ্গালিদের হ্রদয়ে ধারণ করতে হবে সেই স্বাধীনতার চেতনা।”
“এ বিষয়টি বিবেচনায় রেখেই আমি গ্রন্থটি প্রকাশ করেছি।”
বেসরকারি এবি ব্যাংকের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ এবি ব্যাংক এক্সচেঞ্জ (ইউকে) প্রকাশনা অনুষ্ঠানের
পৃষ্ঠপোষকতা করেছে।
অনুষ্ঠানে লেখক ছাড়াও এবি ব্যাংকের পরিচালক ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
গ্রন্থে প্রকাশিত নয় বিভাগের শীর্ষ ব্যক্তিত্বরা হলেন ইকবাল আহমেদ, রুশনারা আলী এমপি, অধ্যাপক এন্ড্রি মিয়া, বজলুর রশীদ, আহমেদ উস সামাদ চৌধুরী, আইরিন জুবাইদা খান, মুরাদ চৌধুরী, ড. আব্দুল বারী এবং এড হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ /এএইচ/০০২৮ ঘ.
bdnews24