২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কুপিয়ে খুন

তুচ্ছ ঘটনা নিয়ে নরসিংদী শহরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিবেশী ও তাদের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নরসিংদী, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে নরসিংদী শহরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিবেশী ও তাদের লোকজন। বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব বাসাইলের বাসিন্দা আলমগীর হোসেনের (৪৫) উপর হামলা চালানো হয়। শুক্রবার ভোরে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আলমগীর হোসেনের ছেলে লিজনের (২০) পায়ে প্রতিবেশী আহাদের পা পড়ে। এতে আহাদের বাড়িতে লিজন হামলা চালায়। এর জেরে রাত ৮টার দিকে আহাদ, পারভেজ, জুয়েলসহ ১০/১২ যুবক লিজনের বাড়িতে হামলা করে। এ সময় লিজনের বাবা আলমগীর হোসেন এগিয়ে এলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে নেওয়া হয় পঙ্গু হাসপাতাল এবং পরে বক্ষব্যাধি হাসপাতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.