২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি খুঁড়ে পাওয়া গেল যুবকের লাশ

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে খালি জায়গা থেকে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে খালি জায়গা থেকে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবকটির বয়স আনুমানিক ২২ বছর। ৩-৪ দিন আগে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয় বলে পুলিশের ধারণা। ওসি বলেন, “রেল লাইনের পাশে এক জায়গায় পোশাকের অংশবিশেষ বেরিয়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।” তিনি জানান, নিহত যুবকের মাথায় স্যুয়েটার পোঁচানো ছিল। গলায় দাগ দেখে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/১৬৪৯ ঘ.