২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে গুলি করে ৫০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর পল্টনে পলওয়েল সুপার মার্কেটের সামনে এক ব্যক্তিকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে পলওয়েল সুপার মার্কেটের সামনে এক ব্যক্তিকে গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলিতে আহত মো. মুজাহিদ (৩৫) জমি বেচা-কেনার দালালি করেন। শুক্রবার বেলা ১১টার দিকে পলওয়েল মার্কেটের সামনের রাস্তা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। মুজাহিদের বুকের বাম দিকে এবং কনুইয়ে দুটি গুলি লেগেছে বলে জানান তিনি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুজাহিদ সাংবাদিকদের বলেন, পলওয়েল মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন এসে তাকে গুলি করে। এরপর তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মুজাহিদ থাকেন ঢাকার খিলগাঁও এলাকায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। এদিকে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের এক বাসা থেকে নিশি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। নিশির স্বামী মো. সাজু পলাতক বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৩৫৫ ঘ.