সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছয় বছরের ছেলে।
বুধবার রাতে তাড়াশ-রানীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলীর (৩৬) বাড়ি উপজেলার লাউতা গ্রামে। দুর্ঘটনায় আহত লিয়াকতের ছেলে হৃদয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, স্থানীয় বাজার থেকে সাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন লিয়াকত। রাত ১০টার দিকে প্রাণ কোম্পানির দ্রুতগ্রামী ট্রাকটি পেছন থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই লিয়াকত মারা যায়।
দ্রুতগামী ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫৬ ঘ.
bdnews24