চুয়াডাঙ্গা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মনোহরপুর মাঠপাড়ার একটি ভুট্টাক্ষেত থেকে ভ্যানচালক শহিদুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
জীবননগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৬ ঘ.
bdnews24