খাগড়াছড়ি, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ক্ষুদ্র জাতিসত্তার জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
মঙ্গলবার পিসিপি খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে মিছিল-সমাবেশ করেছে।
পাঁচদফা দাবির মধ্যে সব সংখ্যালঘু জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্বক জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য।
খাগড়াছড়ির সদর, পানছড়ি, মহালছড়ি, দিঘীনালা, গুইমারা এবং রাঙামাটির কুদুকছড়ি, নান্যাচর, কাউখালী ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানায় পিসিপি।
বিভিন্ন স্থানে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক বিলাস চাকমা, কেন্দ্রীয় সদস্য টিটু বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা সভাপতি আপ্র“সি মারমা, সাধারণ সম্পাদক উমেশ চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা, সহ-সাধারণ সম্পাদক হরিকমল ত্রিপুরা, দপ্তর সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।
এসব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করলেও পার্বত্য চট্টগ্রামসহ দেশের ক্ষুদ্রজাতিগুলোর ভাষার বিকাশে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24