২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় কাটায় নোটিস কেইপিজেডকে

পাহাড় কাটায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডকে কারণ দর্শাতে বলেছ পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কাটায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডকে কারণ দর্শাতে বলেছ পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী শনিবার কেইপিজেডের মহাব্যবস্থাপককে এই নোটিস দেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে। মঙ্গলবার দুপুরে মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের একটি দল কেইপিজেড এলাকা পরিদর্শন করে। “সেসময় ওই এলাকার দেয়াং পাহাড়, বড় উঠান ও বন্দর মৌজার তিনটি আলাদা স্থানে ৪০-৬০ ফুট উচ্চতার পাহাড় কাটার ঘটনা উদঘাটন করা হয়।” মুনীর জানান, এস্কেবেটর যন্ত্র দিয়ে এসব পাহাড় কেটে মাটি অপসারণ করে সমতল করা হচ্ছে এবং এতে প্রায় আড়াই লাখ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে। কেইপিজেড কর্তৃপক্ষ পাহাড়ের পাদদেশে টার্ফিং, স্ট্যাবিলাইজিং, সিল্ট ট্র্যাপ ইত্যাদি ব্যবস্থা না নিয়েই ভূমি উন্নয়নের নামে এসব পাহাড় কেটেছে বলে তিনি জানান। কেইপিজেড দাবি করে আসছিল, তারা যতটুকু পাহাড় কেটেছে, তার অনুমতি আগেই নেওয়া ছিল। ২০০৯ সালের ২৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে কেইপিজেডকে দেওয়া ছাড়পত্রে প্রয়োজনে শুধু পাহাড় মোচনের অনুমতি ছিল, কিন্তু কাটার অনুমতি ছিল না বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১৬৪০ ঘ.