সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে সদানন্দপুর রেল স্টেশন সংলগ্ন কড্ডার মোড় রেলক্রসিংয়ে নীলফামারীগামী ট্রেনের ধাক্কায় গেটকিপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৪৫) সদর উপজেলার সদানন্দপুর মধ্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুব রহমান সাংবাদিকদের জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে নীলফামারী যাচ্ছিল। কড্ডার মোড় রেলক্রসিংয়ে গেটকিপার আব্দুর রশিদ বার নামিয়ে না সরে পাশেই দাঁড়িয়ে ছিলেন। তখন দ্রুতগামী ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০০ ঘ.
bdnews24