ফরিদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান মলয় বোসকে (৪২) হত্যা করেছে সন্ত্রাসীরা।
ফরিদপুর, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান মলয় বোসকে (৪২) হত্যা করেছে সন্ত্রাসীরা।
সালথা থানার ওসি মো. আফসার উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইপুরের রনকাইল এলাকায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
মলয় বোস সকালে ফরিদপুর থেকে মোটর সাইকেলে সালথার নিজবাড়ি গুড়দিয়ায় যাচ্ছিলেন। পথে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মোটর সাইকেলের চালক সোহাগকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। লাশ এখনো রাস্তার পাশেই পড়ে আছে বলে এলাকার লোকজন জানিয়েছে।
