২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় হিমুর অপেক্ষা ফুরাল

অপেক্ষার অবসান ঘটিয়ে হুমায়ূন আহমেদের জনপ্রিয় হিমু সিরিজের সর্বশেষ বই এখন পাঠকের নাগালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপেক্ষার অবসান ঘটিয়ে হুমায়ূন আহমেদের জনপ্রিয় হিমু সিরিজের সর্বশেষ বই এখন পাঠকের নাগালে। ষষ্ঠ দিনে মেলায় এসেছে ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’। মেলা শুরু হওয়ার আধঘণ্টা পর বেলা সাড়ে ৩টায় বইটি বিক্রি শুরু হয় অন্যপ্রকাশের স্টলে। তবে ৩টা থেকেই স্টলের সামনে ক্রেতাদের ভিড় শুরু হয় বইটি সংগ্রহের জন্য। বইমেলায় হিমু সিরিজের বই আসা উপলক্ষে অন্যপ্রকাশের স্টলের বিক্রেতারাও নতুন সাজ নিয়ে হাজির হয়। উপন্যাসে ‘হিমুর পোশাক’ হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে হলুদ গেঞ্জি পরে ছিলেন তারা। মাসুম আজিজ নামের একজন নিজেকে ‘হিমুভক্ত’ পরিচয় দিয়ে বইটি কেনার সময় বলেন, “আমি মূলত প্রবন্ধের পাঠক। উপন্যাস তেমন পড়া হয় না। তবে হিমুর ব্যাপারটা আলাদা। অনেক সময় দেখা যায় হুমায়ূনের অন্য বই না কিনলেও হিমু কিনছি।” বইয়ের ফ্ল্যাপে কাহিনী সংক্ষেপে বলা হয়, হিমু সিরিজের নতুন এই নতুন উপাখ্যানে হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডি ডিগ্রিধারী ড. আখলাকুর রহমান চৌধুরী ওরফে বল্টু ভাই এবং তার সঙ্গে হিমুর সম্পৃক্ততা ঘিরে বিচিত্র হাস্য-রসের অবতারণা হয়েছে। তুতুরি নামের একটি ব্যতিক্রমী চরিত্রের মেয়েও এই উপাখ্যানের অন্যতম অনুষঙ্গ। হিমুর মাজেদা খালার বান্ধবীর মেয়ে তুতুরি। বল্টু ভাইয়ের সঙ্গে তার বিয়ে দিতে চান মাজেদা খালা। এদিকে হিমু স¤প্রতি এক মাজারের খাদেমের সহকারি হয়েছে। এভাবে নানা ঘটনা মধ্য দিয়ে হিমুকে কেন্দ্র করে উন্যাসের কাহিনী এগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত মোনজারিন বলেন, “হুমায়ুন আহমেদের বই মানেই অন্যরকম কিছু। আর যদি তা হিমু হয় তাহলে তো কথাই নেই।” ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’ ও ‘হিমুর নীল জোছনা’ বই দুটি কিনে ফিরছিলেন তিনি। অন্যপ্রকাশের এক পরিচালক মাসুম আহমেদ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইটি মেলায় আসার পর স্টলের চারটা কাউন্টার থেকে প্রচুর বিক্রি হচ্ছে। ভিড়ের কারণে এখন পর্যন্ত কয়টি বই বিক্রি হয়েছে তা হিসাব করতে পারিনি।” এবারের বইমেলায় হুমায়ূনের চতুর্থ বই ‘নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’ আগামী শুক্রবার নাগাদ মেলায় আসবে বলে জানান মাসুম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এএইচ/২০৪০ ঘ.