২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহদ্দারহাটে ৯ তলা কাঁচা বাজার হবে

বন্দর নগরীর বহদ্দারহাট সিটি কর্পোরেশন কাঁচা বাজারকে নয় তলা বিশিষ্ট বহুতল ভবনে রূপান্তর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর বহদ্দারহাট সিটি কর্পোরেশন কাঁচা বাজারকে নয় তলা বিশিষ্ট বহুতল ভবনে রূপান্তর করা হবে। চলতি বছরের মার্চ মাস থেকে নতুন এ ভবনের নির্মাণ কাজ শুরু করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। সোমবার দুপুরে সিসিসি মিলনায়তনে বহদ্দারহাট কাঁচা বাজারে বরাদ্দ পাওয়া স্টল ও দোকান মালিক সমিতির নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এম মনজুর আলম একথা জানান। তিনি বলেন, বহদ্দারহাট এলাকা জনবহুল হওয়াতে কাঁচা বাজারে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য এ বাজারকে বহুতল বিশিষ্ট আধুনিক মার্কেট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় মার্কেটের নির্মাণ কাজ, কাজ চলা সময়ে অস্থায়ী দোকান বসানো, বরাদ্দ পাওয়াদের কাছ থেকে মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সিসিসি কাউন্সিলর মো. হাসান লিটন, নেয়াজ মোহাম্মদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৯৫৫ ঘ.