২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র-শিক্ষক নির্যাতনফখরুদ্দীন-মইনের বিচারের সুপারিশ সংসদে উঠছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিশেষ প্রতিবেদন সন্ধ্যায় সংসদে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিশেষ প্রতিবেদন সন্ধ্যায় সংসদে উঠছে। এ ধরনের ‘অনভিপ্রেত’ ঘটনা বন্ধে ফখরুদ্দীন-মইনসহ সে সময় প্রতিরক্ষা গোয়েন্দাসংস্থার দায়িত্বে থাকা মেজর জেনারেল এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, কর্নেল শাসুল আলমসহ সংশি¬ষ্টদের প্রচলিত আইনে বিচার করারও সুপারিশ করা হচ্ছে এ প্রতিবেদনে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব এবং মনোযোগ আকর্ষণী নোটিশ উপস্থাপনের পর স্থায়ী কমিটির এ প্রতিবেদন সংসদে তোলা হবে বলে উলে¬খ করা হয়েছে দিনের কার্যসূচিতে। বিকাল পৌনে ৫টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়। জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সেনাসদস্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তখন গ্রেপ্তার করা হয় চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি একটি উপ কমিটি করে ওই ঘটনার অনুসন্ধান শুরু করে। গতবছর কাজ শুরুর করার পর উপ-কমিটি বিভিন্ন সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শোনে। ছাত্ররা ২০০৭ সালে জরুরি অবস্থায় ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে। তবে সংসদীয় কমিটিতে য্ক্তুরাষ্ট্র থেকে টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে তার সংশি¬ষ্টতার অভিযোগ অস্বীকার করেন মইন। উপ-কমিটি এ বিষয়ে কথা বলার জন্য সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকেও তলব করে। জবাবে বিদেশে অবস্থানরত ফখরুদ্দীন ই-মেইলে তার বক্তব্য পাঠালেও তা পূর্ণাঙ্গ নয় বলে মনে করে সংসদীয় উপকমিটি। তদন্ত শেষে উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, অনুসন্ধানের ভিত্তিতে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন তা স্থায়ী কমিটির বৈঠকে গৃহিত হয়েছে। ১১টি পর্যবেক্ষণের ভিত্তিতে এই প্রতিবেদনে ১৩টি সুপারিশ করা হয়েছে উলে¬খ করে তিনি সে সময় জানিয়েছিলেন, রাজনৈতিক বিষয়ে ডিজিএফআইয়ের হস্তক্ষেপ এবং টিএআই সেলে যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদ বন্ধ করারও সুপারিশ করে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/১৭১৮ ঘ.