২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় কর্ণফুলী সেতুতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে তৃতীয় কর্ণফুলী সেতুতে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে তৃতীয় কর্ণফুলী সেতুতে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। অবৈধভাবে সড়কে দাঁড়িয়ে যাত্রী তোলায় বাসচালককে পুলিশ সার্জেন্ট ‘মারধর’ করার প্রতিক্রিয়ায় এ অবরোধ করে শ্রমিকরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রাফিক ও বাকলিয়া থানার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার্জেন্টকে শাস্তির আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা-বরকল রুটে চলাচলকারী একটি বাস সেতুর সামনে সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। সেতুর উত্তর পাশে যানজট সৃষ্টি হওয়াতে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এমদাদ বাসের চালককে এভাবে যাত্রী তুলতে নিষেধ করলেও তিনি তা শোনেননি। এক পর্যায়ে পুলিশ সার্জেন্ট তার হাতের লাঠি দিয়ে গাড়ির আয়নায় আঘাত করলে কাচ ভেঙে চালকের গায়ে পড়ে। এতে ওই চালক ক্ষিপ্ত হয়ে বাসটি সড়কের ওপর তুলে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত পরিবহন শ্রমিকরা দক্ষিণ চট্টগ্রামের বাস শহরে প্রবেশ করার পথও বন্ধ করে দেয় বলে জানান ওসি। নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) একেএম এমরান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। ঘটনার পর ট্রাফিক সার্জেন্ট এমদাদকে ওই এলাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/২১২৭ ঘ.