চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলীতে বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
পাহাড়তলী থানার ওসি মো. নুরুরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাহাড়তলীর এ কে খান মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলারী (৪০) ও লাকি আক্তার (২২) চট্টগ্রামের সাগরিকা এলাকার পোশাক কারখানা গাল্ফ ফ্যাশনের কর্মী। তাদের আরেক সহকর্মী নাসিমা আক্তারকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নুরুন্নবী বলেন, কয়েকজন পোশাক শ্রমিক একটি টেম্পোতে ওঠার সময় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই নাসিমা আক্তারকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১০০ ঘ.
bdnews24