২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে যুবকের লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

শেরপুর, ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সীমান্তর্তী কর্ণঝোরা এলাকার বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার পূর্বে দুই পাহাড়ের মাঝখানে শনিবার সন্ধ্যায় লাশটি পাওয়া যায়। নিহত মুরাদজল (২২) কর্ণঝোরা গুচ্ছগ্রামের প্রয়াত বাবুল মিয়ার ছেলে। তার নাক, মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল বলে শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান। ওসি জানান, বনে গাছ কাটতে যাওয়ায় কেউ তার মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সুরতহালকালে লাশের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই লাশের পাশে একটি একাশি গাছ ও একটি লাঠি পড়ে ছিল। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অজ্ঞাতনামাদের আসামি করে নিহত যুবকের মা মাহফুজা বেগম শনিবার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৩৭ ঘ.