২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নাট্যোৎসব উদ্বোধন করলেন তারামন বিবি

কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জাতীয় নাট্যোৎসব উদ্বোধন করেছেন তারামন বিবি বীরপ্রতীক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

কুড়িগ্রাম, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জাতীয় নাট্যোৎসব উদ্বোধন করেছেন তারামন বিবি বীরপ্রতীক। কুড়িগ্রাম পৌর মিলনায়তনে এ উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বিজয়ের চল্লিশ বছর পূর্তিতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ এ উৎসবের আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌর মেয়র নুর ইসলাম নুরু প্রমুখ। ‘আমাদের মঞ্চ, আমাদের মুক্তিযুদ্ধ’ এই শ্লোগান নিয়ে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনের পর হেলাল জাহাঙ্গীর রচিত ও জুলকারনাইন স্বপনের নির্দেশনায় ‘উত্তরে অগ্নিকাল’ নাটকটি মঞ্চায়ন করে প্রচ্ছদ। প্রচ্ছদের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, উৎসবে কলকাতার মিউনাস, ঢাকার শূন্য থিয়েটার, দিনাজপুরের আমাদের থিয়েটার, বগুড়া থিয়েটার, রংপুর নাট্যকেন্দ্র ও স্বাগতিক প্রচ্ছদ নাটক পরিবেশন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪২ ঘ.