২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিলে নিহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল

লক্ষীপুর, চাঁদপুর ও রাজশাহীতে গণমিছিল কর্মসূচিতে নিহত পাঁচজনের স্মরণে শুক্রবার দোয়া মাহফিল করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষীপুর, চাঁদপুর ও রাজশাহীতে গণমিছিল কর্মসূচিতে নিহত পাঁচজনের স্মরণে শুক্রবার দোয়া মাহফিল করেছে বিএনপি। বিকেলে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত দোয়া মাহফিল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সারাদেশে মসজিদে মসজিদে তাদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। বিএনপি কার্যালয়ের দোয়া মাহফিলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, তথ্য ও গবেষণা সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক উপস্থিত ছিলেন। গত ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিল কর্মসূচি চলাকালে সংঘর্ষ বাঁধলে পুলিশের গুলিতে লক্ষ্মীপুরে দুইজন এবং চাঁদপুরে দুইজন নিহত হন। পরদিন রাজশাহীতে একই কর্মসূচিতে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন জামায়াতে ইসলামীর এক কর্মী। নিহতদের স্মরণে বিএনপির তিন দিনের শোক কর্মসূচির শেষ দিনে শুক্রবার এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৫০ ঘ.