২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। পা হারিয়েছে তার এক বছর বয়সী নাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। পা হারিয়েছে তার এক বছর বয়সী নাতি। নিহতের নাম রতœা দে (৪৫)। তিনি রাউজানের আধারমানিক গ্রামের সুভাষ দের স্ত্রী। ষোলশহর স্টেশনের মাস্টার ফখরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, রতœা রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় তার কোলে থাকা নাতি প্রিয়ব্রত দাশের (১) একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান রতœা। এদিকে সীতাকুণ্ডের ফৌজদারহাটে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিআরপি থানার এএসআই এস এম আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১২টার দিকে রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি বলেন, “স্থানীয় লোকজন জানিয়েছে, ট্রেনের ছাদ থেকে পড়ে লোকটির মৃত্যু হয়েছে।” এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭১০ ঘ.