২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ৩৭ কর্মকর্তাকে রদবদল

পুলিশের উচ্চ পর্যায়ে ৩৭ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উচ্চ পর্যায়ে ৩৭ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মীর শহীদুল ইসলামকে র‌্যাবের পরিচালক পদে বদলির আদেশ বাতিল করে পুলিশ সদর দপ্তরে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। আর পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমানকে র‌্যাবের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে যুগ্ম কমিশনার ডিএমপি, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট মো. আবদুল মান্নানকে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার, রাঙ্গামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) কমান্ড্যান্ট মো. জে আনছার উদ্দিন খান পাঠানকে সিলেটের আরআরএফ, সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট মো. শাহাদাত হোসেনকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, রাজশাহীর আরআরএফের কমান্ড্যান্ট মির্জা আবদুল্লাহ হেল বাকীকে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি), সুনামগঞ্জের এসপি গোলাম কিবরিয়াকে ময়মনসিংহের এসপি, ময়মনসিংহের এসপি খন্দকার গোলম ফারুককে এসবি ঢাকার এসপি, ডিএমপির উপ-কমিশনার একেএম আওলাদ হোসেনকে রাজশাহীর মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার, হাইওয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক শাহ আবু সালেহ মো গোলাম মাহমুদকে আরএমপির উপ-কমিশনার, ডিএমপির উপ-কমিশনার মো. আকরাম হোসেনকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার, রাজশাহীর এসপি এসএম রোকন উদ্দিনকে পাবনার এসপি, সদ্য এসপি পদে পদোন্নতি প্রাপ্ত বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আশফাকুল আলমকে রাজশাহী শারদা পুলিশ একাডেমির এসপি, সদ্য পদোন্নোতি প্রাপ্ত র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ডিএমপির উপ-কমিশনার, কুষ্টিয়ার এসপি মো. শাহাবুদ্দিন খানকে মুন্সিগঞ্জের এসপি, ডিএমপির উপ-কমিশনার তৌফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর এসপি, পুলিশ স্টাফ কলেজ ঢাকার এসপি ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমানকে ডিটেক্টিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ঢাকার অতিরিক্ত কমান্ড্যান্ট, সদ্য পদোন্নোতি প্রাপ্ত বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. হায়দার আলী খানকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মতিউর রহমানকে সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, লালমনির হাটের এসপি ইসরাইল হাওলাদারকে হাইওয়ে পুলিশের পশ্চিমাঞ্চলের এসপি, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ানকে সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের এসপি এসএম আকরুজ্জামানকে ফিরোজপুরের এসপি, বরগুনার এসপি মো. মাহবুব হাকিমকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, সদ্য পদোন্নতি প্রাপ্ত দিনাজপুরের অতিরিক্ত এসপি হাসান মো. শওকত আলীকে কেএমপির উপকমিশনার, ঠাকুরগাঁওয়ের এসপি মো. শাহআলমকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, ডিটিএস ঢাকার অতিরিক্ত কমান্ড্যান্ট সর্দার তমিজ উদ্দিন আহমেদকে এসবির ঢাকার বিশেষ পুলিশ সুপার, চাঁদপুরের এসপি মুহাম্মদ শহীদুল্যহ চৌধুরীকে রাঙ্গামাটির পিএসটিএস’র কমান্ড্যান্ট, বগুড়ার এসপি হুমায়ূন কবিরকে সিরাজগঞ্জের এসপি, ডিএমপির উপ-কমিশনার সাইদুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের এসপি, নড়াইলের এসপি এসএম ফজলুর রহমানকে শারদা পুলিশ একাডেমির এসপি, সিরাজগঞ্জের এসপি মোশারফ হোসেনকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার, মেহেরপুরের এসপি মো. শাহরিয়ারকে আরআরএফ ঢাকার কমান্ড্যান্ট, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. মাহবুব আলমকে সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, পাবনার এসপি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি শোয়েব আহাম্মদকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার এবং আমর্ড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন) উত্তরা ঢাকার অধিনায়ক রেজাউল করিম মল্লিককে শারদা পুলিশ একডেমির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। পুলিশ একাডেমি শারদা রাজশাহীর কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলামকে সিআইডিতে ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির যুগ্মকমিশনার মীর শহীদুল ইসলামের র‌্যাবের পরিচালক হিসেবে বদলির আদেশ, নোয়াখালীর এসপি হারুন-উর-রশিদ হাজারির মুন্সীগঞ্জে পুলিশ সুপার পদে বদলির আদেশ ও পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এসএম আকতারুজ্জামানের প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২০১২ ঘ.