ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে চার জন উপসচিবসহ নয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
এর মধ্যে উপসচিব চার জনকে আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা নিয়োগের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে।
অন্যদের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ ও নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত চার কর্মকর্তা হলেন- বিনিয়োগ বোর্ডের পরিচালক ডা. ফজলুল হক, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিন, যশোর স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমান উল্লা নূরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ইকবাল হোসেনকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ মোজাম্মেল হককে খাগড়াছড়ি এবং মৌলভীবাজারের জুড়ির ইউএনও মনিষ চাকমাকে মেহেরপুরের এডিসি নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব আবু বকর সিদ্দিককে গাইবান্ধার এডিসি হিসেবে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। যশোর কেশবপুরের ইউএন খান মো. রেজা উন নবীকে মেহেরপুরের এডিসি নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24