কুমিল্লা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।
উপজেলার নাওতলা এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতের নাম এমদাদুল হক (৩৫)। তিনি রংপুরের মিঠাপুর উপজেলার বরখোলা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, সকাল পৌনে ৯টার দিকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের সংঘর্ষে নয়জন আহত হয়।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল মারা যায় বলে জানান স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আহাম্মদ কবির।
আহতদের মধ্যে সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খুরশিদ আলম (৩০) নামে কুমিল্লার নাঙ্গলকোটের এক যুবক চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৪ ঘ.
bdnews24