মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরবী অনুবাদে ভুল হওয়ায় কুয়েতে শিরñেদ দণ্ডপ্রাপ্ত তিন বাংলাদেশির ক্ষমার নথিতে আবার স্বাক্ষর করতে হবে নিহত মহিদুল স্বজনদের।
বৃহস্পতিবার সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলাতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “আরবী অনুবাদে ভুলের কারণে স্বাক্ষর করা চুক্তিপত্রগুলো কুয়েত একসেপ্ট (গ্রহণ)করেনি। তাই কুয়েত থেকে নমুনা পাঠানোর পর আবার মহিদুলের পরিবারের সদস্যদের স্বাক্ষর নেওয়া হবে।”
আগের ক্ষমাপত্রটি কুয়েত আদালতের আদলে যথাযথ হয়নি বলেই নতুন করে ক্ষমাপত্র তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, কুয়েত থেকে ই-মেইলে খসড়া ক্ষমাপত্র পাওয়ার পরই তা ননজুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট করে আবার স্বাক্ষরের জন্য মহিদুলের পরিবারর কাছে পাঠানো হবে।
এতে ক্ষমাপত্রটি কুয়েতের আদালতে ওঠাতে কিছুটা বিলম্ব হবে। তবে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার সকল প্রচেষ্টা চলছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (কল্যাণ) মহসিন চৌধুরী বৃহস্পতিবার বিকালে জানান, কুয়েত থেকে আসা খসড়াটি পাওয়া মাত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যথা সময়ে ক্ষমাপত্রটি কুয়েতের আদালতে উপস্থাপন করা সম্ভব হবে।
এর আগে বাংলাদেশের যে প্রতিষ্ঠান থেকে আরবীতে অনুবাদ করা হয়েছিল, তারা যথাযথভাবে করতে পারেনি। তাই কুয়েতে পাঠানো ক্ষমাপত্র বাংলাদেশ কৃর্তক নিয়োজিত আইনজীবী ফেরত দিয়েছেন।
তিনি আরো জানান, এরপরই আইনজীবীর পরামর্শ অনুযায়ী কুয়েতেই এই অনুবাদসহ খসড়া ক্ষমাপত্র তৈরি করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষমাপত্রটি কুয়েতের আদালতে পৌঁছানো হবে।
এর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেই নিহত মহিদুরের ছেলে মুজিবুর রহমান বুধবার মানিকগঞ্জের সিঙ্গাইর ইউএনও অফিসে গিয়ে ননজুডিশিয়াল স্ট্যাম্পের ক্ষমাপত্রে স্বাক্ষর করেন। তারও আগে সোমবার মহিদুলের মেয়ে রাজনীন বেগম ও তিন ভাই ক্ষমাপত্রে স্বাক্ষর করেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি রক্ষায় মুন্সীগঞ্জের দুই সহোদরসহ তিন বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকাতে যেখানে যা প্রয়োজন সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
কুয়েতে ২০১০ সালের ১৬ এপ্রিল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বান্ধাইল গ্রামে মহিদুল খুন হন।
ওই ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগবাড়ী বিবন্ধী গ্রামের নুরু ঢালীর দুই ছেলে ইকবাল ঢালী (২৫) ও হৃদয় ঢালী (২৩) এবং কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের রবিউলের ছেলে মো. রমজানের (২৬) শিরশ্চেদের দণ্ড দেয় কুয়েতের একটি আদালত।
কুয়েতের আইন অনুযায়ী নিহতের পরিবার ক্ষমা করলেই কেবল দণ্ড মওকুফ করা যায়। বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ২১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে দণ্ডিতদের ক্ষমা করতে রাজি হয় মহিদুলের পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২০৭ ঘ.
bdnews24