সাভার, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে ঢাকা-আরিচা মাহসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নিহত মোহাম্মদ শেখ (১৪) গাজীপুরের জয়দেবপুরের প্রভাতি বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্র। জয়দেবপুরে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দক্ষিণ দৌলতদিয়া এলাকার। বাবার নাম বিল্লাল শেখ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবা-মায়ের সঙ্গে রাগ করে বুধবার রাতে মোহাম্মদ শেখ বাসা রাজবাড়ীর উদ্দেশ্যে বের হয়। এর আগেও সে একাধিকবার রাগ করে গ্রামের বাড়ি চলে গিয়েছিল।
পরে ভোররাত ৪টার দিকে বাইশমাইল বাসস্ট্যান্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসআই বলেন, “ধারণা করা হচ্ছে বাসের ছাদ থেকে পড়ে মোহাম্মদ শেখ মারা গেছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩২ ঘ.
bdnews24