২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নছিমন চালকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পোনা গ্রাম থেকে নছিমন চালক সুজন শেখের (১৬) লাশটি উদ্ধার করা হয়। সে ফরিদপুরের নিদিপুর গ্রামের হিরু শেখের ছেলে। কাশিয়ানী থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, পোনা গ্রামের একটি মাছের ঘের থেকে সুজনের হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে সুজন নছিমন নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানায় তার পরিবার। ওসি আরো জানান, দুর্বৃত্তরা তাকে হত্যা করে নছিমনটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২৩৫ ঘ.