২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্টে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে বুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 07:34 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎস্পৃষ্টে বুয়েটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সৌরভ (২২)।তিনি পূরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ছাত্র ছিলেন বলে পুলিশ জানায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সোয়া ১২ টার দিকে সৌরভকে হাসপাতালে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য শিক্ষার্থীর বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার সপ্তম ব্যাচের র্যাগ- ডে ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে রঙ ছিটিয়ে শিক্ষার্থীরা আনন্দ করার সময় সৌরভ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি /এমআই/০১৩৮ ঘ.