নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুফী মোহাম্মদ দায়েম উদ্দিন হাসপাতালে ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে দুই দিনব্যাপী অপারেশন ক্যাম্প শুরু হয়েছে।
শুক্রবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর।
পিএইচপি গ্র“প ও রোটারী ক্লাব অব আগ্রাবাদ আয়োজিত এ ক্যাম্পে শুক্রবার ও শনিবার শতাধিক ঠোঁট ও তালুকাটা রোগীর চিকিৎসা দেয়া হবে।
পিএইচপি গ্র“পের মিডিয়া কনসালটেন্ট দিলশাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীদের চিকিৎসার জন্য পত্রিকার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারাও বিনামূল্যের এই চিকিৎসা পাবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24