ভোলা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা চৌমুহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাকিব (২০) ও রায়হান (২৫) নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মটরসাইকেলটি চৌমুহনীতে পৌছাঁলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়।
আহত রায়হানকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
রাকিব সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের নিরবের ছেলে ও রায়হান দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সামসুদ্দিনের ছেলে।
ভোলা সদর থানার ওসি সোহরাব আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/২১০১ ঘ.
bdnews24