২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-সিঙ্গাপুর সরাসরি ফ্লাইট চালু ডিসেম্বর নাগাদ

ভিসা প্রসেসিংসহ চট্টগ্রাম-সিঙ্গাপুর সরাসরি ফ্লাইট শিগগিরই চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর ভিক্তিক টাইগার এয়ারওয়েজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসা প্রসেসিংসহ চট্টগ্রাম-সিঙ্গাপুর সরাসরি ফ্লাইট শিগগিরই চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর ভিক্তিক টাইগার এয়ারওয়েজ। ডিসেম্বর নাগাদ এই ফ্লাইট চালু হবে বলে এয়ারলাইন্সটির সিনিয়র নেটওয়ার্কিং এনালিস্ট শেরন কোয়েক জানান। বৃহস্পতিবার সকালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকম-লীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ তথ্য জানান। চেম্বারের এক বিবৃতিতে এ খবর জানানো হয়। প্রাথমিকভাবে চট্টগ্রাম-সিঙ্গাপুর রুটে সপ্তাহে ২/৩টি ফ্লাইট পরিচালনা করবে টাইগার এয়ারওয়েজ। এ বছর ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-ঢাকা অভ্যন্তরীণ ফ্লাইটও চালু করবে এই এয়াররাইন্স। টাইগার এয়ারওয়েজ কর্মকর্তা শেরন আরো বলেন, সিঙ্গাপুরের সঙ্গে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভিসা প্রসেসিংসহ এটি বাজেট ফ্লাইট হওয়ায় তা যাত্রীদের জন্য সহজতর ও সহজলভ্য হবে। তিনি সাফলের সঙ্গে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে চিটাগাং চেম্বারের মাধ্যমে ব্যবসায়ী সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে মালয়েশিয়া ও ব্যাংককসহ সিঙ্গাপুর যাতায়াতকারীদের সময় ও অর্থের সাশ্রয় হবে। সভাপতি এক্ষেত্রে চেম্বারের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তাও দেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ হাবিবুল হক ও মোরশেদ আরিফ চৌধুরীসহ এয়ারলাইন্সের কর্মকর্তা জয়নুল আবেদীন জয় ও আব্দুল খালেদ শাহেদ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এইচএ/১৯০০ ঘ.