২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১ লাখ ইয়াবা উদ্ধার

কুমিল্ল¬া সদরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

কুমিল্লা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্ল¬া সদরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে সদরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। ৩৩ বিজিবি ইন্টেলিজেন্স অফিসার মেজর খালেকুজ্জামান জানান, বিজিবির ৫ সদস্যের একটি বিশেষ টহল দল কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮০৯ ঘ.