২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে সাম্প্রদায়িকতা বিরোধী শোভাযাত্রা

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ বসতিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সমাবেশ ও শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ বসতিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সমাবেশ ও শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘বাংলার জনজাতি, বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান আমরা সবাই এদেশের সন্তান’ শীর্ষক একটি সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। অধ্যাপক আনোয়ার বলেন, “গত চার দশকে মুক্তিযুদ্ধের লক্ষ্য স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র অর্জিত হয়নি বলেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের রক্ষায় রাষ্ট্র স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে পারেনি।” সেমিনারে অন্যদের মধ্যে অধ্যাপক একেএম শাহনেওয়াজ, অধ্যাপক ফারজানা ইসলাম, স্বাধীন সেন, ফেরদৌসি প্রিয়ভাষিণী, নির্মল রোজারিও, সানজিৎ দ্রং, আবদুল্লাহ আল মামুন, জুলিয়া থানচি বক্তব্য রাখেন। শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী সংগঠন, সাংস্কৃতিক কর্মী, সহ¯্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৪ ঘ.