২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপ সরে গেছে, ৩ নম্বর সতর্কতা সংকেত

হাতিয়া-সন্দীপ সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাতিয়া-সন্দীপ সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে স্থলভাগের ওপর সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো এবং উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভোলা ও নোয়াখালীর ওপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া ঝড়ে মৃত্যের সংখ্যা বেড়ে ১৪তে দাঁড়িয়েছে। ঝড়ে এক হাজারের বেশি কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৩২৪ ঘ.