২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১০ কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের দুই মামলায় জামায়েত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঝিনাইদহ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের দুই মামলায় জামায়েত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, উস্কানিমূলক পোস্টার লাগানোয় ছয় শিবিরকর্মীকে গ্রেপ্তার করায় বুধবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির। মিছিলে বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে চার পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে বুধবার রাতে এসআই ফারুক হোসেন বাদি হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া, ৩৭ জনের নাম উল্লেখ করে ৭০ জন অজ্ঞাতনামাকে আসামি করে আরো একটি মামলা করেন এসআই মহসিন আলী। গ্রেপ্তারকৃতরা দুই মামলার এজহারভুক্ত আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩২২ ঘ.