২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নিজের ঘরেই স্বামী-স্ত্রী খুন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 06:18 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁও গ্রামে স্বামী তিনাজউদ্দিন (৭০) ও স্ত্রী কদবানুর (৬০) লাশ তাদের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, গভীর রাতে ঘরের সিদ কেটে ভেতরে ঢুকে তাদের জবাই করে হত্যা করে দরজা খুলে বেড়িয়ে যায় দুর্বৃত্তরা। “ঘরের কিছু খোয়া গেছে বলে মনে হচ্ছে না।” ঘটনার সময় ঘরে তারাই শুধু ছিলেন। তাদের এক মাত্র ছেলে দোহার উপজেলায় থাকে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ এমএইচপি/১২১৪ ঘ.