২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৯৮৫ ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার শহর থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

কক্সবাজার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহর থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের উত্তর রুমালিয়া ছড়া এলাকা থেকে নুর মোহাম্মদকে (৩১) আটক করা হয়। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ৯৮৫টি ইয়াবাসহ নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। এ সময় আরো একজন পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৬ ঘ.