২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ ফারুক নতুন প্রধান তথ্য কমিশনার

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুককে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুককে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মোহাম্মদ জমিরের স্থলাভিষিক্ত হচ্ছেন। বয়স ৬৭ বছর হওয়ার কারণে সাবেক রাষ্ট্রদূত জমির প্রধান তথ্য কমিশনারের পদে থাকার যোগ্যতা হারান। বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন তথ্য কমিশনার হিসেবে মোহাম্মদ ফারুককে নিয়োগ দেন বলে এক তথ্য বিবরণীতে বলা হয়। এতে বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২০২১ ঘ.