২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীদের অভিযোগ শুনবেন রেলমন্ত্রী

রেলের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য যাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য যাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, রেলের যাত্রীরা রেলভবনে এসে সরাসরি মন্ত্রীর কাছে অভিযোগ তুলে ধরতে পারবেন। তদন্তের পর অভিযোগের সতত্যা পাওয়া গেলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন রেলপথমন্ত্রী। তাৎক্ষণিক ব্যবস্থা সকালে মোবাইল ফোনে এক যাত্রীর কাছ থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে কর্তব্য অবহেলার জন্য লাকসামের স্টেশন মাস্টার পিতু রঞ্জন ভূইয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী। এছাড়া কর্তব্যে অবহেলার জন্য আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের কন্ডাক্টর গার্ড ওয়াজেদ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মীর সাহাব উদ্দিন নামের এক যাত্রীর অভিযোগ তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়ায় রেলপথমন্ত্রী ব্যবস্থা নেয়ার এ নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/