২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৬ শিবির কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঝিনাইদহ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোটচাঁদপুর শহরে উস্কানিমূলক পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কোটচাঁদপুর আলিয়া মাদ্রাসার ছাত্র শরিফুজ্জামান, আজিজুর রহমান, ইয়াসিন আলী, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান ও আকরাম বিশ্বাস। কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, উস্কানিমূলক পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২১৭ ঘ.